রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

যশোরে সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

যশোরে সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর–১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তাদের বিরুদ্ধে মোট ৬২ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৭৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাদের তিন ছেলে—শেখ কুতুব উদ্দিন, শেখ তামিম উদ্দিন ও শেখ আফনান উদ্দিনের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি।রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১-এ উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।আফিল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগদুদকের অভিযোগ অনুযায়ী, শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর ও ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।অনুসন্ধানে তার ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা।অন্যদিকে, তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। ফলে ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দাবি দুদকের। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।তাহেরা সোবহার বিরুদ্ধে অভিযোগআফিল উদ্দিনের স্ত্রী তাহেরা সোবহার নামে ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে তার ব্যয় ধরা হয়েছে ৬৭ লাখ ৭৫ হাজার ২৩২ টাকা। ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা।বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার সম্পদ আয়বহির্ভূত বলে উল্লেখ করেছে দুদক। তার বিরুদ্ধেও একই আইনের ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে শেখ আফিল উদ্দিন বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া

সর্বশেষ
পাঠক প্রিয়