
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি-এর বাবা দেবু প্রসাদ রায়কে প্রায় ১২-১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে এলে তিনি জানান, একটি আত্মসাতের মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুজ্জামান জানান, গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার অভিযোগ অনুযায়ী, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ নেন দেবু প্রসাদ রায়।২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর: প্রায় সাড়ে ৫ কোটি টাকাস্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে: আরও ৫০ লাখ টাকা২০২৪ সালের ১৫ মে: স্ট্যাম্পের মাধ্যমে নগদ প্রায় ৬ কোটি টাকাবিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিংয়ে: প্রায় ১ কোটি ২০ লাখ টাকাএছাড়া সর্বশেষ ৩০ মার্চ বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার ২০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।মামলার বাদী মিজানুর রহমান দাবি করেছেন, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত টাকা ফেরত দেননি।পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে লেনদেনের সব স্টেটমেন্ট খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।