রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

শাজাহান খানের ছেলে আসিবুর রহমান গ্রেপ্তার দেখানো

শাজাহান খানের ছেলে আসিবুর রহমান গ্রেপ্তার দেখানো

জুলাই আন্দোলনের সময় রাজধানীর আফতাবনগরে আল আমিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হয়।শুনানিকালে আসামিপক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।মামলার বিবরণে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আফতাবনগরে আন্দোলনে অংশ নেন আল আমিন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে আল আমিন পায়ে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নেন।এ ঘটনায় আল আমিন ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।এর আগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়