রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের চারজন এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর ১২ জন কর্মী-সমর্থক রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিএনপি থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারে গণসংযোগ করে। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ক্যাম্পের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। এতে কচুয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পক্ষের ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়