রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হাদি হত্যার বিচার না হলে নতুন সরকারকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচার না হলে নতুন সরকারকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার যদি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে, তাহলে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ বক্তব্য দেন। এ সময় তিনি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগও তুলে ধরেন।আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপর আর কেউ প্রাণ হারালেও নির্বাচন ১২ তারিখেই হতে হবে, তা পেছানো যাবে না। তবে নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক, তারা যদি হাদি হত্যার বিচারে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ কেবল হাদি হত্যার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চায়, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।সংগঠনটির দাবি অনুযায়ী, সরকার আগামী ৮ তারিখের মধ্যে হাদি হত্যার তদন্ত বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় একটি চিঠি পাঠাবে। ওই চিঠিতে কী লেখা হবে, তা আগে দেখার দাবিও জানান ইনকিলাব মঞ্চের নেতারা। এ জন্য ৮ তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে আহ্বান জানান আব্দুল্লাহ আল জাবের।এদিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আমলের পুলিশ বাহিনী আবার মাথাচাড়া দিচ্ছে। হামলার সময় অনেক পুলিশ সদস্য নেমপ্লেট খুলে ফেলেছিল। আজ আমাদের এমন কোনো কর্মী নেই, যিনি আহত হননি।”সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়