রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৬০ কর্মদিবসে ৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করল প্রিমিয়ার ব্যাংক

৬০ কর্মদিবসে ৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করল প্রিমিয়ার ব্যাংক

বিশেষ আমানত ও ঋণ পুনরুদ্ধার কর্মসূচির আওতায় মাত্র ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। একই সঙ্গে চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ থেকে প্রায় ৭৬৯ কোটি টাকা নগদ অর্থ পুনরুদ্ধার করেছে ব্যাংকটি।ব্যাংকটির তথ্য অনুযায়ী, ‘স্পেশাল ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে এ নতুন আমানত সংগ্রহ করা হয়। এছাড়া ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে ৭৬৯ কোটি টাকার নগদ অর্থ (ক্যাশ) আদায় করা হয়েছে।প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, এই সাফল্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং গ্রাহকদের অব্যাহত আস্থার প্রতিফলন। তিনি টেকসই প্রবৃদ্ধি ও দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ আমানত সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের আস্থা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং কর্মীদের নিরলস প্রচেষ্টার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে তারা কাজ করে যাবে।

সর্বশেষ
পাঠক প্রিয়