শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফিটনেস সনদ ছাড়া যান চলাচল বন্ধে হাইকোর্টের রুল, ৪ সপ্তাহে জবাব চাওয়া

ফিটনেস সনদ ছাড়া যান চলাচল বন্ধে হাইকোর্টের রুল, ৪ সপ্তাহে জবাব চাওয়া

দেশের সড়কগুলোতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধ, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং যানবাহনের সামনের কাচে ফিটনেস সনদ দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার (২৬ জুলাই) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।রুলে আরও জানতে চাওয়া হয়েছে, দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে দ্রুত সাড়াদানকারী দল গঠন, গণপরিবহনে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে বাসের ভেতরে ও বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বাসকে অবৈধভাবে দোতলা বাসে রূপান্তর রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না।আদালত পর্যবেক্ষণে বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর নজরদারিও সমানভাবে প্রয়োজন।এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান গুরুতর আহত হওয়ার ঘটনায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়