রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফুটপাতে নতুন টাকার দৌরাত্ম্য, ব্যাংকে পাচ্ছেন না গ্রাহক

ফুটপাতে নতুন টাকার দৌরাত্ম্য, ব্যাংকে পাচ্ছেন না গ্রাহক

ঈদকে সামনে রেখে নতুন টাকার নোটের চাহিদা বাড়লেও ব্যাংক থেকে তা পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা—এমন অভিযোগ উঠেছে। অনেক ব্যাংকের কাউন্টারে নতুন টাকার খোঁজ করলে গ্রাহকদের জানানো হচ্ছে, নতুন নোট নেই। অথচ একই সময়ে রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকার ফুটপাতে খোলাখুলিভাবে বিক্রি হচ্ছে নতুন টাকার নোট।ফুটপাতের এসব হকারদের কাছে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটের বান্ডিল সহজেই পাওয়া যাচ্ছে। তবে এসব নোট কিনতে হলে দিতে হচ্ছে অতিরিক্ত মূল্য। অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের নতুন নোট কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে বেশি টাকা।এ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—যেখানে ব্যাংক থেকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, সেখানে কীভাবে সেই নোট ফুটপাতের হকারদের হাতে চলে যাচ্ছে। অনেকের দাবি, ব্যাংকিং ব্যবস্থার ভেতর থেকেই কোনো না কোনোভাবে নতুন টাকার নোট বাইরে চলে যাচ্ছে।সচেতন নাগরিকরা বলছেন, একজন গ্রাহক হিসেবে ব্যাংক থেকে বিনামূল্যে নতুন টাকা পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা না পেয়ে অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ
পাঠক প্রিয়