
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে রেললাইনের ওপর থাকা পাঁচজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।