বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভোটের পুরোনো হিসাব এবার বদলে যাবে: আসিফ মাহমুদ

ভোটের পুরোনো হিসাব এবার বদলে যাবে: আসিফ মাহমুদ

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এবারের নির্বাচনে ভোটের পুরোনো হিসাব-নিকাশ বদলে যাবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে যে ইকুয়েশন ৫০-৫৫ বছর ধরে চলে আসছিল, সেই প্রতিটি ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে। ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান, বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে, রিকশায় উঠলে যে রিকশাওয়ালা মামা আছেন, শিক্ষক-ছাত্র থেকে সব শ্রেণি, পেশা ও কমিউনিটির মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি, তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফি যে পরিবর্তন হয়েছে, সেটা উপলব্ধি করতে পারি। সুতরাং আগের গতানুগতিক হিসাব-নিকাশ যে অমুক দলের ৩০ শতাংশ, অমুক দলের ৪০ শতাংশ, সেই হিসাব এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে বদলে দেবে।’গতকাল শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০-দলীয় ঐক্যের অংশীদার এনসিপির নেতা আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী মো. জসীম উদ্দীন সরকারের সমর্থনে ‘তারুণ্যের উত্সব ২০২৬’ শীর্ষক এই সমাবেশ হয়। আসিফ মাহমুদ বলেন, এবারের নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ বিগত ৫০ বছর যেভাবে চলেছে, আগামী দিনে সেভাবে চলবে কি না? বিগত ১৭ বছরে বাংলাদেশের জনগণ যে কালো অধ্যায়ের মধ্য দিয়ে গেছে, আগামী দিন সে রকম হবে কি হবে না? আমরা যে অপশাসন, গুম-খুন, মুখ চেপে ধরে রাখা, দুর্নীতি, চাঁদাবাজির রাজনীতি দেখে আসছি, সেটা সামনের বাংলাদেশে দেখব কি না?নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান একদিকে হেলে যাচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। ভোটে অনিয়ম হলে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। আগের বিতর্কিত নির্বাচন আয়োজনে যুক্ত নির্বাচন কমিশনারদের পরিণতি বর্তমান কমিশনকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে এ ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন, সেটা আমরা চাই না।’ এই আসনের ভোটারদের জামায়াত ও ১০-দলীয় ঐক্যের প্রার্থী জসীম উদ্দীন সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের জনগণের সঙ্গে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে, তারা পরিবর্তন চান। কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাসী ও খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক, তা জনগণ চান না।’ জামায়াত আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নুর নবী মানিক। ঢাকা-১০ আসনে দলের প্রার্থী জসীম উদ্দীন সরকার ভোট চেয়ে বক্তব্য দেন।

সর্বশেষ
পাঠক প্রিয়