শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গ্রামীণ দরিদ্রদের জন্য ভর্তুকিতে এলপিজি, সুলভ মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে সরকার

গ্রামীণ দরিদ্রদের জন্য ভর্তুকিতে এলপিজি, সুলভ মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে সরকার

গ্রামের অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সহজলভ্য করতে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সুলভ মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাঠ, খড়কুটো ও ঘুঁটের মতো প্রচলিত জ্বালানির ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হতে পারে।বিশেষজ্ঞদের মতে, সরকারের এ উদ্যোগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।খাতসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ভর্তুকির মাধ্যমে এলপিজির মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা গেলে রান্নার কাজে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালিসিস (আইইইএফএ)-এর বাংলাদেশের জ্বালানি খাতবিষয়ক প্রধান বিশ্লেষক শফিকুল আলমও এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়