সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নতুন ইউনিফর্মে মাঠে বাংলাদেশ পুলিশ, আজ থেকে কার্যকর

নতুন ইউনিফর্মে মাঠে বাংলাদেশ পুলিশ, আজ থেকে কার্যকর

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্টে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১ জুলাই) থেকে সারাদেশে পর্যায়ক্রমে এই পোশাক কার্যকর করা হয়েছে।রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ জানান, নতুন পোশাক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এখনো সব সদস্যের হাতে ইউনিফর্ম পৌঁছায়নি। যারা পেয়েছেন, তারা ইতোমধ্যে নতুন ইউনিফর্মে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন পোশাক পাবেন।পুলিশ সংস্কারের অংশ হিসেবে পূর্বে ইউনিফর্মে পরিবর্তন আনা হলেও সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও পোশাকে পরিবর্তন আনা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়