রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পদোন্নতি ও সুযোগ-সুবিধায় বৈষম্যের অভিযোগে ক্ষুব্ধ পুলিশ সদস্যরা

ছি’ন’তাইকারীদের আস্তানায় পুলিশের অভিযান, চাপাতির কো’পে আহত ওসি-এসআই; আটক ৪

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পুলিশ বাহিনীর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পদোন্নতি, কর্মপরিবেশ ও কল্যাণমূলক সুবিধায় বৈষম্যের শিকার বলে অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ের অনেক সদস্যের দাবি, একই বাহিনীতে কর্মরত হয়েও কেউ দ্রুত পদোন্নতি ও বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছেন, আবার অনেকে বছরের পর বছর অপেক্ষা করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অতিরিক্ত কর্মঘণ্টা, জনবল সংকট এবং পেশাগত চাপের কারণে পুলিশ সদস্যদের মধ্যে হতাশা বাড়ছে। বিশেষ করে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে বঞ্চিত অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা পদোন্নতির বাইরে রয়ে গেছেন।বঞ্চিত কর্মকর্তাদের একাংশ মনে করেছিলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের যথাযথ মূল্যায়ন হবে। তবে নতুন সরকারের আমলেও কাঙ্ক্ষিত পদোন্নতি ও মূল্যায়ন না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তা স্বেচ্ছায় অবসরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা যায়, ক্যাডার সার্ভিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর কর্মকর্তাদের পদোন্নতি পাওয়ার কথা থাকলেও অতীতে অনেক দক্ষ ও সৎ কর্মকর্তাকে দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালন করতে হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনে কাজ করতেও বাধ্য করা হয়েছে।সংশ্লিষ্টদের অভিযোগ, অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক কর্মকর্তাকে ‘ট্যাগিং’-এর মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে। পরিবারের কোনো সদস্য বা দূরসম্পর্কের আত্মীয় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে অনেককে পদোন্নতি থেকে বঞ্চিত করা, ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা কিংবা বিভিন্ন দপ্তরে সংযুক্ত করে রাখার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুলিশ বাহিনীর সদস্যরা মনে করছেন, বাহিনীর মনোবল ও পেশাদারিত্ব ধরে রাখতে পদোন্নতি এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতাভিত্তিক মূল্যায়ন ও বৈষম্যহীন নীতি নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ
পাঠক প্রিয়