রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ চাইল আমিরাত

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ চাইল আমিরাত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে নিতে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রত্যর্পণপত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী বেনজীর আহমেদকে আটক করা হয়েছে এবং তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।এছাড়া চিঠিতে বাংলাদেশ সরকারকে আগামী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সর্বশেষ
পাঠক প্রিয়