
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন যে, দেশের মাদক সিন্ডিকেটের সাথে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের সর্বোচ্চ মহলের যোগসাজশ না থাকলে কীভাবে দেশে এতো মাদক প্রবেশ করছে।সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “সরকার সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। যদি আপনারা সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তবে সীমান্ত রক্ষা করা আপনাদের প্রধান দায়িত্ব ছিল। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে, আর আমাদের দেশের অনেক সংসদ সদস্য এই ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত।”স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন:”স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত আছেন, না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে? ওনাকে অবশ্যই এই মাদক পাচারের ব্যাখ্যা দিতে হবে।”নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারতিনি আরও উল্লেখ করেন যে, তারা ক্ষমতায় গেলে মাদক নির্মূলে সীমান্ত এলাকাজুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে ওপার থেকে কোনোভাবেই মাদক আসতে না পারে। এর আগে ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, “দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি।”সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারিনির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কর্মীবাহিনীর হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করা হচ্ছে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে মাদক ও অস্ত্রের রাজনীতির বিরুদ্ধে রায় দিতে হবে।