রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সিসিটিভি ফুটেজে নতুন রহস্য

হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সিসিটিভি ফুটেজে নতুন রহস্য

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৮)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন) দুপুরে শহরের চারমাথা এলাকার সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তিনি এক নারীকে সঙ্গে নিয়ে হোটেলে ওঠেন এবং একটি কক্ষ ভাড়া নেন।হোটেল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বিপুল চন্দ্র পালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ কক্ষ তল্লাশি করে যৌন উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ, কোমল পানীয় ও পানির বোতল জব্দ করেছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়