শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সিএমপিতে ফের ওসি রদবদল, সদরঘাট থানায় দায়িত্ব পেলেন মুহাম্মদ শরীফ

সিএমপিতে ফের ওসি রদবদল, সদরঘাট থানায় দায়িত্ব পেলেন মুহাম্মদ শরীফ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) আবারও তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।আদেশ অনুযায়ী, চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সদরঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ শরীফ।সিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবার মান আরও শক্তিশালী করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।পুলিশ প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ইউনিট ও থানায় কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে বদলি হওয়া বাকি দুই থানার ওসির নাম ও নতুন পদায়নের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জননিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়