
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ওয়াকার-উজ-জামান। সোমবার (১ জুন) সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ২২ মে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান সেনাপ্রধান। সেখানে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নির্ধারিত সময় অনুযায়ী দেশে প্রত্যাবর্তন করেন।আইএসপিআর আরও জানায়, দেশে ফেরার পর তিনি পুনরায় নিয়মিত দায়িত্ব পালনে যোগ দেবেন। সেনাপ্রধানের হজযাত্রা ও প্রত্যাবর্তনকে ঘিরে বাহিনীর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।