
মেগা প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় আর করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জনগণের করের টাকা যথাযথভাবে ব্যবহার করাই বর্তমান সরকারের অঙ্গীকার।মঙ্গলবার (৫ মে ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা, প্রয়োজনীয়তা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অতীতের মতো যাচাই-বাছাই ছাড়া বড় প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয়ের সুযোগ আর থাকবে না।তিনি আরও বলেন, “বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি”—এই ধারণা দূর করতে সরকার কাজ করছে এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।কর্মশালায় প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়েও আলোচনা হয়। প্রায় ৩৬ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।