রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নিজ হাতে নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করলেন ডা. শফিকুর রহমান

নিজ হাতে নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করলেন ডা. শফিকুর রহমান

নির্বাচনী প্রচারণা শেষে নিজ হাতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দেওয়ার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদেরও নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রচারসামগ্রী সরিয়ে ফেলার আহ্বান জানান তিনি।ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন শেষ মানেই দায়িত্ব শেষ নয়। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা প্রত্যেক রাজনৈতিক দলের কর্তব্য।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সর্বশেষ
পাঠক প্রিয়