রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বাংলাদেশ সরকার আনছে ‘প্রবাসী কার্ড’, অগ্রাধিকার পাবেন বৈধ প্রবাসীরা

বাংলাদেশ সরকার আনছে ‘প্রবাসী কার্ড’, অগ্রাধিকার পাবেন বৈধ প্রবাসীরা

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী দুই মাসের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে তিনি জানান, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কার্ড চালু রয়েছে। বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য নিবন্ধিত কর্মীরা এই কার্ড পেয়ে থাকেন।সরকারি তথ্য অনুযায়ী, বিএমইটি কার্ডধারীদের সব তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে কোনো দুর্ঘটনা বা সমস্যার মুখোমুখি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়।তবে বিএমইটি কার্ড চালু থাকার পরও নতুন করে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণায় প্রবাসীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নতুন এই কার্ডে কী ধরনের অতিরিক্ত সুবিধা থাকবে, তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরাই সবার আগে এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।

সর্বশেষ
পাঠক প্রিয়