
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, নানা ধরনের নির্যাতন ও চাপের মধ্যেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরে যাননি।রোববার (১১ মে) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।ডিআইজি হাবিবুর রহমান বলেন, দায়িত্ব পালনের সময় তাকে বিভিন্নভাবে চাপ ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি নিজের আদর্শ ও নীতির জায়গা থেকে কখনো আপস করেননি।তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পুলিশ সদস্যদের কাজ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রাখারও আহ্বান জানান তিনি।তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।