রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএমপিতে রদবদল: ৫ পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে পদায়ন

ডিএমপির দুই থানায় ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে আবারও প্রশাসনিক রদবদল করা হয়েছে। জনস্বার্থে পাঁচজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।রোববার (৩ মে) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ সারোয়ার (বিপিএম-সেবা)।আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান (পিপিএম)-কে মিরপুর মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপি লাইনে কর্মরত মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম, পিপিএম)-কে আদাবর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, দারুসসালাম থানার ওসি এস এম জাকারিয়া এবং আদাবর থানার ওসি মোঃ জিয়াউর রহমান-কে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।এছাড়া, ডিএমপি লাইনে কর্মরত মোঃ দুলাল হোসেন-কে দারুসসালাম থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত বদলির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়