রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সুন্দরদীঘি ইউনিয়ন-এর লক্ষ্মীনারায়ণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে দিনাজপুরগামী একটি মিনিবাস লক্ষ্মীনারায়ণী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের দ্রুত উদ্ধার করে ছোট ছোট যানবাহনে করে চিকিৎসার জন্য পাঠানো হয়।উদ্ধারকারীরা জানিয়েছেন, আহতদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল হালিম বলেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয়দের সহযোগিতা ও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

সর্বশেষ
পাঠক প্রিয়