রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার, আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার, আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ও আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি জীবনহানির ঝুঁকিও থাকতে পারে। তবুও তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। তিনি বলেন, “যদি মৃত্যুই আসে, আমি চাই সেটি আমার নিজের মাটিতে আসুক।”সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে মামলা ও হয়রানির কারণে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং অনেকেই আত্মগোপনে আছেন। তিনি জানান, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি নিজেদের অবস্থান তুলে ধরতে চান।হাসিনা আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ নির্বাসনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতাও তার সঙ্গে দেশে ফিরতে পারেন। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ সরকার তাকে ভারতে থেকে ফিরিয়ে আনতে একাধিকবার অনুরোধ করেছে। তবে তিনি বলেন, “আমি নিজেই দেশে ফিরব।”উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়