
রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়টি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ২০০৮ সাল থেকে দলটির নীতিনির্ধারণী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত এই ভবনটি নানা রাজনৈতিক চড়াই-উতরাইয়ের সাক্ষী। এখানে দীর্ঘ সময় অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক অস্থিরতার সময় কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরির ঘটনাও এই ভবনকে ঘিরেই আলোচনায় আসে।দীর্ঘদিন ধরে বাড়িটি বিএনপির নিজস্ব সম্পত্তি বলে ধারণা করা হলেও প্রকৃতপক্ষে এর মালিক বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি ভবনটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দেন। পরবর্তীতেও দলীয় প্রয়োজনে ভবনটির ব্যবহার অব্যাহত থাকে।কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম হেলাল-এর তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পান। আসনের সব কেন্দ্রেই জয় পেয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।