
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি আলি আকবর খান।সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলি আকবর খান। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করেন।পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ইতালি ও মালদ্বীপসহ বিভিন্ন দেশে মানবপাচার প্রতিরোধ, অভিবাসন এবং তদন্তসংক্রান্ত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংস্থার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সিআইডির কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে।