রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সড়ক পরিবহন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যানসহ চার সংস্থায় শীর্ষ পদে নিয়োগ

সড়ক পরিবহন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যানসহ চার সংস্থায় শীর্ষ পদে নিয়োগ

সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)সহ চারটি গুরুত্বপূর্ণ সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশ দিয়ে বিআরটিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।গত বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে, ঢাকা ওয়াসার মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (ডিজিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সরকারের এ নিয়োগাদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়