সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মাদক ও সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের নির্দেশ আইজিপির

মাদক ও সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের নির্দেশ আইজিপির

মাদক ও সাইবার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।সোমবার (২০ এপ্রিল) রাজধানীর সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার (জানুয়ারি–মার্চ ২০২৬) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং সম্মিলিত প্রচেষ্টাই পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও শক্তিশালী করে তুলতে পারে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকলেও যৌথ প্রচেষ্টায় তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।তিনি আরও বলেন, একটি সফল জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং জনগণের প্রশংসা অর্জন করেছে।আইজিপি জানান, অপরাধ তদন্তে সিআইডি একটি এপেক্স সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর সদস্যদের পেশাগত দক্ষতা, আইনগত সক্ষমতা ও দায়িত্ববোধ দেশের বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করছে।অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়