রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রোজায় সিএনজি স্টেশন খোলা–বন্ধের সময় পুনর্নির্ধারণ

রোজায় সিএনজি স্টেশন খোলা–বন্ধের সময় পুনর্নির্ধারণ

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশনের খোলা–বন্ধের সময় পুনর্নির্ধারণ করেছে সরকার।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রমজানজুড়ে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (মোট ৬ ঘণ্টা) সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এর আগে বন্ধের সময় ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ রমজানে অতিরিক্ত তিন ঘণ্টা আগে থেকে স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইফতার ও তারাবির সময় আবাসিক গ্রাহক এবং বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এ সময় গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত না করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন হলে সময়সূচিতে আরও সমন্বয় আনা হতে পারে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের আগে নির্ধারিত কয়েকদিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে।

সর্বশেষ
পাঠক প্রিয়