
সিলেট মহানগরে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার সব শোরুম সরানোর নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ।এসএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) এর মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় থাকা ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের শোরুম অপসারণ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ২০২৫ সালের ১৫ অক্টোবরের মধ্যে এসব শোরুম সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং ব্যবসায়ীদের ৬ মাস সময়ও দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ায় এবার চূড়ান্তভাবে শোরুম সরানোর নির্দেশ কার্যকর করা হচ্ছে।