
বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।এছাড়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) এবং মিশন শেষে সদর দপ্তরে রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এস এম মনসুরা মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩০ জুলাই থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।