রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা, ‘ওয়েলথ ট্যাক্স’ ফিরছে: এনবিআর

উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা, ‘ওয়েলথ ট্যাক্স’ ফিরছে: এনবিআর

দেশের রাজস্ব আয় বাড়াতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) পুনরায় চালু এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ওপর কর আরোপের পরিকল্পনা করছে National Board of Revenue (এনবিআর)।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।তিনি বলেন, বর্তমান সারচার্জ ব্যবস্থার পরিবর্তে সম্পদশালী ব্যক্তিদের ওপর ‘ওয়েলথ ট্যাক্স’ আরোপের বিষয়টি সরকার বিবেচনা করছে। এতে আয়করের বাইরে থেকেও উচ্চসম্পদধারীদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হবে।এছাড়া উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের ওপর ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। বিশ্বের অনেক দেশেই এ ধরনের কর চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও বিশেষ করে সিটি করপোরেশন এলাকায় উচ্চমূল্যের সম্পত্তি হস্তান্তরের সময় এই কর আরোপ করা হতে পারে। মিউটেশন প্রক্রিয়ার আগেই এ কর আদায়ের বিষয়টি বিবেচনায় রয়েছে।রাজস্ব আদায় বাড়াতে দুর্নীতি ও ফাঁকফোকর বন্ধের ওপর জোর দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ
পাঠক প্রিয়