রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুতচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুতচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি তেলবাহী লরিসহ প্রায় ১১ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।সোমবার (৩০ মার্চ) রাত ২টার দিকে আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল কয়রাডাঙ্গা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হলেন—আলী হোসেন (৫৩), মোজাম হোসেন (৪৫), রাহেন আলী (২৮) ও টিটন আলী (৩৭)। তারা লরিচালক, হেলপার ও অবৈধ মজুতদার হিসেবে এই কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে টিটন আলীর দোকানে একটি তেলবাহী লরি (ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে করে তেল নামানো হচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালালে ঘটনাস্থল থেকেই চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃতরা জব্দকৃত বিপুল পরিমাণ তেলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়