
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের তথ্য অনুযায়ী, দেশে মোট ৪৮ হাজার ২৮৩টি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে।এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে, তবে এখনও ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা পড়েনি।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১৮ জানুয়ারি জারি করা নির্দেশনায় ৩১ জানুয়ারি পর্যন্ত সব বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করা যায়।