
এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।ডিবি সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।