রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ

সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ

দেশের শিক্ষা ব্যবস্থায় সমতা আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এবার থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন ও খাতা মূল্যায়নের ক্ষেত্রেও একক নীতিমালা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া এবং ভিন্ন মূল্যায়ন পদ্ধতির কারণে ফলাফলে বৈষম্যের অভিযোগ ছিল। এ পরিস্থিতি দূর করে পরীক্ষার মান ও মূল্যায়নে সমতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সব শিক্ষা বোর্ডে একই মানের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খাতা মূল্যায়নের ক্ষেত্রেও অভিন্ন নীতিমালা অনুসরণ করা হবে। এতে শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়