
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগে সহকারী কমিশনার (এসি) পেট্রোল হিসেবে যোগদান করেছেন ৩৬তম বিসিএসের পুলিশ ক্যাডার জনাব পার্থ প্রতীম বিশ্বাস।গত ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এসি পেট্রোল–মতিঝিল, ডিএমপি, ঢাকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এ উপলক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত কর্মকর্তাকে বরণ করে নেন।এ সময় মতিঝিল বিভাগের সকল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহণের পর জনাব পার্থ প্রতীম বিশ্বাস পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মতিঝিল এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।