রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ, বাসকে আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন; নিহত ১২

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ, বাসকে আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন; নিহত ১২

কুমিল্লা জেলায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল।শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। ‘মামুন পরিবহন’ নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠান।এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে, ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একটি বিভাগীয় এবং অপরটি জোনাল পর্যায়ের কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে নিরাপত্তা ঘাটতি ও বাস চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিরাপদ রেলক্রসিং ব্যবস্থার দাবি জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়