রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরি নয়, ভ্রান্ত সংবাদ—জেলা পুলিশের ব্যাখ্যা

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরি নয়, ভ্রান্ত সংবাদ—জেলা পুলিশের ব্যাখ্যা

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সঠিক নয় বলে জানিয়েছে জেলা পুলিশ। বুধবার বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরি এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেন।তিনি জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরির ঘটনা” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়, তা সম্পূর্ণ ভ্রান্ত। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, যা জনমনে ভুল ধারণা সৃষ্টি করেছে।পুলিশ সুপার জানান, আসল ঘটনা হলো—সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সেই তার নিয়ে যায়।ঘটনার পরপরই থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মোঃ চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।পুলিশ সুপার আরও বলেন, আইজিপির বাসভবনে চুরির বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো

সর্বশেষ
পাঠক প্রিয়