সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, সেরা থানা উত্তরা-পশ্চিম

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, সেরা থানা উত্তরা-পশ্চিম

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।মে মাসের মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে উত্তরা-পশ্চিম থানা। দ্বিতীয় স্থানে রয়েছে মিরপুর মডেল থানা এবং তৃতীয় স্থানে বনানী থানা।সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন।শ্রেষ্ঠ এসআই হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দৌহা এবং পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস। এছাড়া এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ এবং খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী।গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, পিপিএম-সেবা।ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. রাসেল আলম।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিএমপি কমিশনার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সর্বশেষ
পাঠক প্রিয়