রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মাধবপুরে বালুভর্তি ট্রাকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুরে বালুভর্তি ট্রাকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি একটি ট্রাকের নিচে সুকৌশলে লুকানো প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশির সময় ট্রাকের বালুর নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চশমা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, উদ্ধার করা পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়