রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

তাহিরপুরে ঘুষ-কাণ্ডে ওসির জড়িত থাকার প্রমাণ, ডিআইজির কাছে তদন্ত প্রতিবেদন

তাহিরপুরে ঘুষ-কাণ্ডে ওসির জড়িত থাকার প্রমাণ, ডিআইজির কাছে তদন্ত প্রতিবেদন

সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা ঘুষ ও নানা অনিয়মের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তদন্তে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ ঘটনায় প্রস্তুত করা তদন্ত প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজির কার্যালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স ও সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, তাহিরপুর থানায় যোগদানের পর ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চোরাচালানে সহায়তা, খনিজ বালি-পাথর লুটপাটে সম্পৃক্ততা এবং একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে একটি রঙিন টেলিভিশন উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং একজন পুলিশ পরিদর্শককে নিয়ে গঠিত ওই কমিটি গত ২১ ফেব্রুয়ারি থেকে প্রকাশ্যে ও গোপনে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্ত শেষে গত ২ মার্চ সিলেট রেঞ্জ ডিআইজির কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।তদন্ত প্রতিবেদনে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নকারী নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়