বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসা নিয়ে বিতর্কে এমপি সালাহউদ্দিন

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসা নিয়ে বিতর্কে এমপি সালাহউদ্দিন

গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা সালাহউদ্দিন আইউবী।রোববার (৩ মে) সকালে তিনি এলজিইডি কার্যালয় পরিদর্শনে গেলে নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান তার অফিসিয়াল চেয়ার ছেড়ে দেন। এ সময় এমপি সেই চেয়ারে বসেন। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।এ বিষয়ে গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, পদমর্যাদা অনুযায়ী সংসদ সদস্যের অবস্থান উচ্চ হলেও প্রশাসনিক শিষ্টাচার অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসার অধিকার নেই। পরিদর্শন বা সভার ক্ষেত্রে আলাদা সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয়ে থাকে।তিনি আরও বলেন, প্রশাসনিক নিয়ম ও প্রটোকল অনুযায়ী এ ধরনের আচরণ শোভন নয়।তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, “উনি হঠাৎ করেই আমার চেয়ারে বসে পড়েন।”ঘটনাটি ঘিরে প্রশাসনিক শিষ্টাচার ও প্রটোকল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়