বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে ১০ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংকের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে ১০ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংকের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জ শাখা ব্যবহার করে ভুয়া ও অতিমূল্যায়িত রপ্তানি আদেশের মাধ্যমে প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে জানা গেছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ২৯টি প্রতিষ্ঠান নিয়ম ভেঙে ব্যাক-টু-ব্যাক লেটার অফ ক্রেডিট (এলসি) খুলে এই অর্থ বিদেশে সরিয়ে নেয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানগুলো প্রকৃত রপ্তানি আদেশের তুলনায় ১০০ থেকে ৩৭৫ শতাংশ বেশি মূল্যের এলসি খুলেছে, যা নিয়মের পরিপন্থী। নিয়ম অনুযায়ী, প্রকৃত রপ্তানি আয়ের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত এলসি খোলার সুযোগ থাকলেও তা মানা হয়নি।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় ৯৬ কোটি ৮১ লাখ ডলার (প্রায় ১০ হাজার ৪৫৬ কোটি টাকা) এভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলসির বিপরীতে আমদানি করা কাঁচামাল রপ্তানিতে ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।তদন্তে এই ঘটনাকে দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের অনিয়ম ও অর্থপাচারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়