রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার অভিযুক্ত ফজলুর

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার অভিযুক্ত ফজলুর

ইসলামী বিশ্ববিদ্যালয়–এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল–এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার রাতে পুলিশের উপস্থিতিতে ফজলুর রহমানের দুই পাতার লিখিত বক্তব্য নেওয়া হয়। সেখানে তিনি উল্লেখ করেন, বিভাগীয় প্রধান তাঁকে বদলি করা এবং বেতন বন্ধ করে দেওয়ায় তাঁর মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে লিখিতভাবে স্বীকার করেন।বর্তমানে ফজলুর রহমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, তিনি আশঙ্কামুক্ত। ডাকা হলে সাড়া দিচ্ছেন এবং কলম দিয়ে লিখে উত্তর দিতে পারছেন। ইতোমধ্যে পুলিশের কর্মকর্তারা তাঁর লিখিত স্টেটমেন্ট সংগ্রহ করেছেন।হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আসছেন এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়