শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কুমিল্লায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লায় পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩ মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সির উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল এ অভিযান পরিচালনা করে।জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, প্রসাধনী সামগ্রী, কাপড় ও অন্যান্য পণ্য রয়েছে বলে জানা গেছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়