
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা করি। এ নির্বাচন বাংলাদেশে একটি নতুন অধ্যায় তৈরি করবে।”তার নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতায় শহরের তিনটি মহল্লা রয়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন।ভোটগ্রহণের জন্য কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের জন্য মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।