বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সংসদে আলোচনার পরই স্থানীয় নির্বাচনে প্রতীকের চূড়ান্ত সিদ্ধান্ত

সংসদে আলোচনার পরই স্থানীয় নির্বাচনে প্রতীকের চূড়ান্ত সিদ্ধান্ত

স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে আয়োজনের প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদে আলোচনার পর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন সাধারণ প্রতীকে করার প্রস্তাব দিয়েছে। এ সংক্রান্ত জারি করা অধ্যাদেশ আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হবে।সংসদে বিস্তারিত আলোচনা শেষে অধ্যাদেশ গৃহীত হলে তা আইন হিসেবে পাস হবে। এরপরই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করা হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পুরোপুরি অগ্রসর হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।তিনি আরও বলেন, দেশের সব স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে সরকার দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর।

সর্বশেষ
পাঠক প্রিয়