রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সুন্দরবনে অপ’হরণ: ১৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে

সুন্দরবনে অপ’হরণ: ১৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত হওয়ার ১৩ দিন পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন বাগেরহাটের শরণখোলার ছয় জেলে। শনিবার (২ মে) সকালে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছান।জানা যায়, গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা এলাকায় মাছ ধরতে গিয়ে দস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনীর হাতে অপহরণের শিকার হন তারা। পরে অজ্ঞাত স্থানে তাদের জিম্মি করে রাখা হয়।মুক্তিপ্রাপ্ত জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, ১৩ দিন জিম্মি থাকার পর মহাজন মুক্তিপণের টাকা পরিশোধ করলে দস্যুরা তাদের ছেড়ে দেয়।ফিরে আসা অন্য জেলেদের মধ্যে রয়েছেন আনোয়ার বয়াতী, কিবরুল, মহসিন ও আব্দুস সালাম। অপর এক জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।নাম প্রকাশ না করার শর্তে এক মহাজন বলেন, অপহরণের পর দস্যুরা তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। পরে টাকা পরিশোধের মাধ্যমে জেলেদের মুক্ত করা সম্ভব হয়।এ ঘটনায় সুন্দরবন এলাকায় জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়